Showing posts with label #SBMUGNI. Show all posts
Showing posts with label #SBMUGNI. Show all posts

Thursday, 14 May 2015

is this Love


I wanna love you and treat you right;
I wanna love you every day and every night:
We'll be together with a roof right over our heads;
We'll share the shelter of my single bed;
We'll share the same room, yeah! - for Jah provide the bread.
Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
I wanna know - wanna know - wanna know now!
I got to know - got to know - got to know now!

I-I-I-I-I-I-I-I-I - I'm willing and able,
So I throw my cards on your table!
I wanna love you - I wanna love and treat - love and treat you right;
I wanna love you every day and every night:
We'll be together, yeah! - with a roof right over our heads;
We'll share the shelter, yeah, oh now! - of my single bed;
We'll share the same room, yeah! - for Jah provide the bread.

Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
Is this love - is this love - is this love -
Is this love that I'm feelin'?
Wo-o-o-oah! Oh yes, I know; yes, I know - yes, I know now!
Yes, I know; yes, I know - yes, I know now!

I-I-I-I-I-I-I-I-I - I'm willing and able,
So I throw my cards on your table!
See: I wanna love ya, I wanna love and treat ya -
love and treat ya right.
I wanna love you every day and every night:

Tuesday, 5 May 2015

ADD FRIEND vs UNFRIEND

স্কুল বা ছোট বেলার দিনগুলো তে হুট করেই বন্ধুত্ব হয়ে যেতো...
যেই ছেলেটা লুকোচুরি খেলার সময় চোর হয়ে আমার পিছনে টানা ৫ মিনিট ছুটেছিল, সে আমার বন্ধু হয়ে গিয়েছিল ...
ছোট্ট চুলের ঐ মেয়েটা একটা চুইংগাম দিয়েছিল ক্লাস টু তে, সেদিনই আমার বন্ধু হয়ে গেছিল...
পাশের বেঞ্চের ছেলেটা চুপচাপ বসে থাকতো সারাদিন, কারণ ছাড়াই সেও আমার বন্ধু হয়ে গেলো
আর মারামারি করা সেই গুন্ডা ছেলেটাও অদ্ভুত ভাবে পরের দিনেই বন্ধু
এই হুট করে হওয়া বন্ধুত্বটা হুট করেই ভেঙ্গে যেতো না ... ৫ টাকা দিয়ে অনেকগুলা Sticker কিনে বন্ধুদের খাতায় লাগিয়ে দেওয়া ... বাবল গাম খেয়ে Tattoo পেলে ছেলেটার হাতে বসিয়ে দেওয়া কিংবা Trump Card কার্ডগুলা নিয়ে একসাথে বসে যেতাম........
কি সহজ, কি সুন্দর ছিল সেসব বন্ধুত্ব !!
সেই বন্ধুত্বে আড়ি ছিলো ... রাগ ছিলো ... মজা ছিল Jealousy ছিলো ... খেলার মাঠে ল্যাং মেরে ফেলে দেয়া ছিল এক সাথে কান ধরে দাড়ান ছিল... চুইং গাম চিবিয়ে বেঞ্চে আটকে দেওয়া ছিল.....Tiffin নিয়ে মারামারি ছিল ... সব ছিলো !!
এখনকার বন্ধুত্বেও সবই আছে ... শুধু "সহজ" - নামক জিনিসটা নেই !!
এখন আর বন্ধুরা "আড়ি" করে না, কিন্তু বাইরে থেকে "ব্যস্ততা" নামক একটা অজুহাত দিয়ে ভুলে যেতেও সময় নেয়না
এখনো বন্ধুরা "রাগ" করে... কিন্তু "রাগ" দেখিয়ে দুটো কথা বলে না ... "Ignore'' করে ... যেটা সব থেকে খারাপ লাগে
এখনো বন্ধুদের মাঝে "Jealousy" থাকে ... কিন্তু আগের মত সামনে থেকে ল্যাং মেরে ফেলে দেওয়া হয় না ... এখনের "jealously" মানে পেছন থেকে ছুরি মারা নীরবে নিঃশব্দে !!
এখন বন্ধুরা বন্ধুকে ভুলে যায় ... "Girlfriend" বা "Boyfriend" নিয়ে জগত সাজিয়ে নীরবে জানিয়ে দেয় "এখন আর তোদের দরকার নেই "
এখনো "ঝগড়া" হয় ... তবে নীরব ঝগড়া ...যাকে ইংরেজিতে বলে "COLD WAR" ... ... এই ঝগড়ায় কোন কথা কাটাকাটি নেই ... না আছে রাগের প্রকাশ, নীরবতার ছুরি দিয়ে একজন আরেকজনের ভেতরটাকে সহজেই কাটাকাটি করে ফেলে !!
কেউ এখন আর সরাসরি কিছু বলে না আগের মত ... কপাল কুচকে বলে না....
"তুই আমার Sticker কেন নিলি ?"
"তুই আমার Tiffin টা কেন খেলি?"
সবাই বড্ড Mature ... সবার বড্ড বেশিই Ego... সবাই সবাইকে "বুঝে নেয়" ... বুঝে নিতে গিয়েই ভুল হয়ে যায় ... ইংরেজিতে যাকে বলে "MISUNDERSTANDING"
সবকিছু বড্ড বেশিই জটিল হয়ে গেছে ... চিন্তা, ভাবনা, কথা, কাজ ... সব ... আমরা কেউ কাউকে সরাসরি জিজ্ঞেস করি না "কেন এটা করলি ??"
আমরা মনে মনে ভেবে নিই -
"সে কেন এটা করলো ?? নিশ্চয়ই......"
আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে চোখের দিকে তাকিয়ে "আড়ি" নেয়ার দিনগুলোই বোধ হয় ভালো ছিল ... At Least কারণটা তো জানতাম !!
ছোট্ট বেলাটার ছোট্ট জামাটাই বেশ ছিল গাল টিপে আদর খাওয়া টাই বেশ ছিল,
এখন হুট করে চোখের সামনে "ADD FRIEND" অথবা "UNFRIEND" বাটনটা যখন সামনে চলে আসে , কারণ খুঁজতে খুঁজতে মনে পড়ে যায়
ভুল করেই মনে হয় বড় হয়ে গেছি....

Sunday, 3 May 2015

ভালোবাসা#SBMUGNI

কোনোরকম মানোসিক প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে তুমি আমাকে ছেড়ে চলে গেলে।আজ হয়ত আমি মনকে এই বলে বোঝাতে পারতাম যে আমার অপরাধ ছিলো,আমি তোমার মনের মতো হতে পারিনি,কিংবা হয়ত আমার কোনো যোগ্যতা ছিলনা তোমাকে ধরে রাখার।কিন্তু আমিতো তোমাকে ভালোবেসেছিলাম,উন্মাদের মতো তোমার প্রেমে নিজেকে ভাসিয়ে দিয়েছিলাম,একটি বারের জন্য ভাবিনি তুমি আমার জীবন থেকে হারিয়ে গেলে কী হবে আমার?তাইতো আজ আমি দিশেহারা,গন্তব্যহীন নৌকার মতো ভেসে চলেছি এপার থেকে ওপার।কেনো জানিনা তোমার প্রতিটি স্মৃতি আজো আমাকে এলোমেলো করে দেয়,ভাবতে পারো হয়তো আমি কারোর কাছে আশ্রয় খুঁজবো,কিন্তু যাকে মন দিয়ে ভালোবেসেছিলাম,যার কাছে আশ্রয় চেয়েছিলাম সেই যখন থাকলোনা তখন আর ভালোবেসে কী হবে?তাইতো সকলের জন্য আমার মনের দুয়ার রুদ্ধ করে দিলাম,চিরদিনের জন্য আমি জীবন থেকে ভালোবাসার সম্পাতি ঘোষনা করলাম.......।।।।